শুধুমাত্র বিনোদন নয়, সাংস্কৃতিক ঐতিহ্যকে বজায় রাখার অঙ্গীকার “মুখর”- এর

আমাদের ভারত, ২১ নভেম্বর: কারও বয়স সত্তর, কেউ আবার শতকের ঘর পার করেছেন। নিজেদের ব্যবস্থাপনায় পেনশনার্স অ্যাসোসিয়েশন, টালিগঞ্জ শাখার নতুন সাংস্কৃতিক শাখা ‘মুখর‘ এর পথচলা শুরু হলো শনিবার টালিগঞ্জ মুখ্য ডাকঘরের সাংস্কৃতিক বিচিত্রানুষ্টান দিয়ে।

লোকগান, আবৃত্তি, গানের পাশাপাশি মূল আকর্ষণ ছিল কৌতুক শ্রুতি নাটক “স্বর্গেও করোনার হানা।” নাটক রচয়িতা অমিত বন্দ্যোপাধ্যায় এবং পরিচালনা ও পরিবেশনায় তরুণ তপন ভট্টাচার্য।

অ্যাসোসিয়েশনের সভাপতি জানালেন, সকল পেনশনার্সের প্রীতি সম্মেলনে প্রস্তাব আসায় তা বাস্তবে রূপান্তর করা হয়েছে। শুধুমাত্র বিনোদন নয়, সাংস্কৃতিক ঐতিহ্যকে বজায় রাখার জন্য বটে। পরবর্তীতে বিভিন্ন পেনশনার্সদের লেখাও বই আকারে প্রকাশের চিন্তা ভাবনা রয়েছে তাদের।

অনুষ্ঠানে জড়ো হয়েছেন অনেকে, তাঁদের স্মৃতি উত্থানে চোখে জল ও অনুষ্ঠানের আনন্দঘন মুহূর্ত প্রবীণদের বার্ধক্য যন্ত্রণা থেকে ক্ষণিকের জন্য হলেও মুক্তির স্বাদ আনতে পেরেছে বলে আশা আয়োজকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *