বারুইপুরে নেই পর্যাপ্ত বাস, অটোর ভাড়া বাড়াচ্ছেন চালকরা, চরম হয়রানি সাধারণ মানুষের

আমাদের ভারত, বারুইপুর, ১১ মে: বাস টারমিনাসে নেই পর্যাপ্ত বাস, চরম সমস্যায় নিত্যযাত্রীরা। অটোতে যাতায়াতেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কার্যত প্রতিদিনই হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ নিত্যযাত্রীদের।

করোনা সংক্রমণের জেরে আপাতত বন্ধ লোকাল ট্রেন। ফলে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, গোসাবা, বাসন্তী সহ প্রত্যন্ত এলাকা থেকে সাধারণ মানুষকে কলকাতায় কাজের জন্য যেতে হলে অটো, বাসের উপরেই ভরসা করতে হচ্ছে। আর বাসের যোগানও কম থাকার কারণে প্রতিদিন অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষজন। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষজন লোকাল ট্রেনে চেপেই নিজেদের কর্মস্থলে যেতেন কিন্তু সংক্রমণের জেরে ট্রেন বন্ধ হওয়ায় তারা বিপদে পড়েছেন। নিজেদের কর্মস্থলে যেতে তাই বাস, অটোর উপরেই বর্তমানে ভরসা করতে হচ্ছে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও বাস মিলছে না বলে অভিযোগ। পাশাপাশি অটোয় চেপে বাস টারমিনাস পর্যন্ত আসতেও প্রচুর অর্থ খরচ হচ্ছে বলে অভিযোগ করছেন নিত্যযাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *