পাঁচটায় নয়, পশ্চিম মেদিনীপুরের বেশকিছু বুথে ভোটপর্ব শেষ হতে হলো রাত

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: বিকেল পাঁচটার পর ভোট পর্ব সমাপ্ত হ‌ওয়ার কথা থাকলেও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বুথে ভোটারদের প্রচুর উপস্থিতি থাকায় তা শেষ হতে রাত হয়ে যায় বলে প্রশাসন সূত্রে খবর।

চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কালাপাট ৯৩ নম্বর বুথে ছিল ভোটারদের লম্বা লাইন। ওই বুথের নির্দল প্রার্থী সেক জসিমউদ্দীন বলেন, শাসক দলের বেশ কিছু দুষ্কৃতী বারবার করে এই বুথকে অশান্ত করার চেষ্টা করে, সেই কারণেই বেশ কয়েক ঘন্টা বন্ধ হয়ে যায় ভোটদান প্রক্রিয়া। সেই কারণেই পাঁচটার সময়ও লম্বা লাইন ভোটারদের।

ঘাটাল ব্লকের আজবনগর এলাকার ১১৮ ও ১১৯ নম্বর বুথে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। বেশ কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাদের। বিকেল পাঁচটার পরে স্লিপ দেওয়ার কারণে প্রায় এক ঘন্টা ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল।

এছাড়াও খড়্গপুর গ্ৰামীন বিধানসভা এলাকার সতকুই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তৃণমূল এবং বিরোধীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *