আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ ফেব্রুয়ারি: ত্রিপুরায় বিজেপির সরকারটা তোলাবাজির সরকার মিথ্যাবাদীর সরকার, এই রাজ্যে বিজেপির ৫০ আসনও পাবে না এই ভাষাতে বিপ্লব দেবকে কটাক্ষ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্যমন্ত্রীর আরও দাবি, ত্রিপুরার সব মানুষ খেতে পায় না, এক বেলা খায়।
আজ হাবড়াতে বিজেপির পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি দাবি করেন, বাংলায় এবার বিজেপি ক্ষমতায় আসবে। তিনি বলেন, ত্রিপুরাতে ক্ষমতা পালটে যাওয়ার আগে যেমন দেখা গেছিল, এই রাজ্যে এখন সেই চিত্র দেখা যাচ্ছে। তারই সমালোচনা করেন জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের দলীয় অনুষ্ঠানে যোগদান করতে এসে এসে খাদ্যমন্ত্রী দাবি করেন ত্রিপুরায় ১০০০০ শিক্ষকের চাকরি চলে গেছে এবং ওখানে মাফিয়া রাজ চলে, গুলি করে মারা হয়। ত্রিপুরার বিজেপি লিডাররা দিল্লিতে ব্যাংক ব্যালেন্স করছে এবং কলকাতার সল্টলেকে একাধিক ফ্ল্যাট কিনে রেখেছে।
এদিন হাবড়ায় বিপ্লব দেব অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে দুর্নীতি করার জন্য ই–রেশন চালু করেনি। পাশাপাশি তিনি জানান ত্রিপুরায় ই–রেশন ব্যবস্থা চালু হয়েছে। তার উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার বিজেপি নেতারা ভারতবর্ষের চোরের মডেল, এরা যেন বেশি কথা না বলে। ত্রিপুরার সব মানুষ খেতে পায় না, বহু মানুষ এক বেলা খায়। সেখানে মানুষ বিনামূল্যে রেশন পায় না। আমাদের রাজ্যের মানুষ ফ্রিতে রেশন পায়।
পাশাপাশি গাইঘাটায় তৃণমূল কর্মীদের বিএসএফ মারধরের ঘটনা নিয়ে তিনি জানান, তাদের কর্মীদের রাইট কমিশন কে মারধর করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর ছবি ছিড়ে ফেলে দেওয়া হয়েছে এই ঘটনার সাথে যে সকল বিএসএফ জওয়ানরা যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি।

