স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাশকতা রুখতে তল্লাশি অভিযান উত্তর দিনাজপুর জেলা পুলিশের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে কোনও ধরনের নাশকতা রুখতে শুক্রবার বিকেল থেকে জোর তল্লাশি অভিযান চালালো উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে এদিন বিকেলে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে শহরের বাসস্ট্যান্ড, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং ব্যস্ততম এলাকাগুলিতে নাকা চেকিং কর্মসূচি চলে এদিন। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ও রায়গঞ্জ- বালুরঘাট রাজ্য সড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে যাত্রীদের মালপত্র ও গাড়িগুলিতে তল্লাশি চালায় পুলিশ। এদিন পুলিশ কুকুর নিয়ে এলাকাগুলিতে তল্লাশি করা হয়।

জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে যাতে কোনও ব্যক্তি বা কোনো গোষ্ঠী কোনও ধরনের নাশকতামূলক কাজ করতে না পারে সে কারণেই এই তল্লাশি অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *