স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ ডিসেম্বর: রবিবার কলকাতা কর্পোরেশনের নির্বাচনে ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ তুলে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পথে নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। এরই পরিপ্রেক্ষিতে এদিন একটি বিক্ষোভ মিছিল বের করা হয় রায়গঞ্জের রাস্তায়।

সংগঠনের জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, কলকাতা পুর নির্বাচনের প্রাক্কালে তৃণমূল নেত্রী যে কথা বলেছিলেন মিডিয়ার সামনে, রবিবার দেখা গেল নির্বাচনের দিন অন্য রকম আচরণ করছে শাসক দলের নেতা কর্মীরা, এরই প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে দলের পক্ষ থেকে। যদিও বিজেপির জেলা সভাপতির তোলা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

