ভোটারদের ভোটদানে আকৃষ্ট করতে সাইকেল মিছিলের সূচনা করলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ মার্চ:
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নতুন ভোটারদের ভোট দানে আগ্রহ বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে সোদপুর ট্রাফিক মোড় থেকে ব্যারাকপুর প্রশাসনিক ভবন পর্যন্ত সাইকেল মিছিলের আয়োজন করা হয়। মূলত নতুন ভোটারদের ভোট দানে আগ্রহ বাড়াতে জন সচেতনতা মূলক প্রচার কর্মসূচি পালন করল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। সবুজ পতাকা নেড়ে সোদপুর ট্রাফিক মোড়ে এই সাইকেল মিছিলের সূচনা করেন উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক সুমিত গুপ্তা। প্রায় ৫০০ জন সাইকেল আরোহী প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত জনসচেতনতা মূলক এই সাইকেল মিছিলে অংশ নেন।

এদিনের সাইকেল মিছিলে উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক সুমিত গুপ্তা ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্য আধিকারিকরা । জেলা শাসক সুমিত গুপ্তা বলেন, “নির্বাচনকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে এবং নতুন ভোটারদের ভোট দানে আগ্রহ বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে সাইকেল মিছিলের আয়োজন করা হয়। নতুন ভোটারদের ভোট দানে আগ্রহ বাড়াতে এই জনসচেতনতা মূলক প্রচার কর্মসূচি জেলা প্রশাসনের।”

জেলা শাসক সুমিত গুপ্তা এদিন বলেন, “এই প্রথম নতুন ভোটারদের ভোটার কার্ডে ই–এপিক পরিষেবা চালু করা হয়েছে। অর্থাৎ কারও এপিক কার্ডের হার্ড কপি হরিয়ে গেলেও সে মোবাইল নম্বরের মাধ্যমে নিজের এপিক কার্ডের ই–কপির মাধ্যমে ভোটদান করতে পারবে। আমাদের জেলায় ১৭ এবং ২২ এপ্রিল ভোট। আমরা সবাই নিজের ভোট নিজে দেব। প্রশাসন সঙ্গে আছে। সকাল ৭ টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট দান আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার আমরা সুরক্ষিত রাখব। বাংলায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে ভোটারদের প্রতি জনসচেতনতা গড়ে তুলতে আমরা এই সাইকেল মিছিলের আয়োজন করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *