জে মাহাতো, মেদিনীপুর, ২৭ জুন:
করোনাকালে মুখ্যমন্ত্রীর ত্রাণতহবিলে দু’লক্ষ টাকা সাহায্য করলেন পশ্চিম মেদিনীপুরের অনাবাসী বাঙালি বিজ্ঞানী কালীপদ পাহানI কালীপদবাবুদের প্রতিষ্ঠিত মেদিনীপুর রাধাগোবিন্দ ট্রাস্টের পক্ষ থেকে প্রথম দফায় দেড় লক্ষ টাকা ও পরে ব্যক্তিগতভাবে ওই তহবিলে আরও ৫০ হাজার টাকা দিলেন এই প্রবাসী বাঙালি বিজ্ঞানী।
কালিপদবাবুর পৈত্রিক ভিটে খড়্গপুর গ্রামীণের বসন্তপুরে। কর্মসূত্রে তিনি আমেরিকার শিকাগোর রাস ইউনিভার্সিটির নিউরো বিজ্ঞানীI করোনা রোগের প্রতিষেধক হিসাবে নাকের ড্রপ আবিষ্কার এর ক্ষেত্রেও অধ্যাপক পাহানের অগ্রণী ভূমিকা ছিল। ২০১৮ সালে গড়ে ওঠা এই রাধাগোবিন্দ ট্রাস্ট এই অতিমারীর সময় মেদিনীপুরের জনজাতির দুঃস্থ মানুষদের পাশাপাশি অন্যান্য অংশের দু:স্থ- অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেI শহরের উপকণ্ঠে অবস্থিত কাঁসাই নদীর তীরে গান্ধীঘাটে এই বাঙালি বিজ্ঞানীদের সংস্থার ইসকন মন্দির নির্মাণের কাজ শীঘ্রই শুরু করবে বলে জানিয়েছেন সংস্থার সদস্য গৌরীশংকর মাইতি, নবীন ঘোষ, অনুপ ঘোষ, সুধীর পালI ট্রাস্ট এর অন্যতম কর্মকর্তা ম মেদিনীপুর সিটি কলেজের অধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তীর কথায়, “রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষদের পাশে দাঁড়াতেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণতহবিলে এই অনুদান তুলে দিয়েছিI আগামী দিনেও এভাবেই রাজ্য ও জেলার মানুষদের পাশে থেকে সেবা করতে চাই।”

