TMC, West Midnapur, বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শাসক দলের তিন মন্ত্রী ও দুই জেলা সভাপতি সহ ১৪ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: নির্ধারিত দিনের আগেই এক সাথে মনোনয়ন জমা শাসক দলের প্রার্থীদের। রাজীব বাদে সবার মনোনয়ন জমা দিল শাসক দল তৃণমূল। নেতৃত্বে ছিলেন জেলার সাংগঠনিক দুই জেলা সভাপতি।

প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ প্রায় ১৫২টি বিধানসভায়। আর তাই দ্রুত মনেনয়ন জমা দিলো শাসক দল তৃণমূল। পশ্চিম মেদিনীপুরে মোট ১৫টি বিধানসভা রয়েছে। মেদিনীপুর, শালবনী, গড়বেতা, কেশপুর, দাসপুর, ঘাটাল সহ খড়্গপুর, সবং, পিংলা এবং ডেবরা সহ মোট ১৫টি বিধানসভা। তবে গতকাল ডেবরা বিধানসভার তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়েছেন পরিবারকে নিয়ে গিয়ে। এদিন ঘাটাল সাংগঠনিক জেলার সাতজন প্রার্থী এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার মোট সাতজন প্রার্থীকে নিয়ে জেলা সভাপতিরা জমা দিলেন মনোনয়ন।

একদিকে নেতৃত্ব দেন সুজয় হাজরা, অন্যদিকে নেতৃত্ব দেন অজিত মাইতি। এরই পাশাপাশি ঘাটাল এসডি অফিসে তৃণমূলের তিন প্রার্থী জমা দেন তাদের মনোনয়ন। এই মনোনয়ন জমা দিতে কেউ এলেন পায়ে হেঁটে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, কেউ বা কালী মন্দিরে কালী মায়ের পায়ে মাথা ঠুকে, আবার কেউ বা এলেন হুডখোলা জিপে হাত নাড়তে নাড়তে। পশ্চিম মেদিনীপুর জেলার তিন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, শ্রীকান্ত মাহাতো ও শিউলি সাহা এদিন তাদের মনোনয়নপত্র জমা দেন। সবাই দাবি করেন, এবারের ভোটে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা প্রাপ্ত রাজ্যবাসীরা দু’হাত ভরে আশীর্বাদ করবেন এবং চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *