পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, অস্বস্তিতে দল

সাথী দাস, পুরুলিয়া, ১১ মার্চ: পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র বাতিল হল। আজ স্ক্রুটনির পর তথ্য ভুল থাকার কারণে বাতিল করা হয়। গোটা ঘটনায় মুখ পুড়ল তৃণমূলের।

ত্রুটিপূর্ন হলফনামা। কার্যত সেই কারণে স্ক্রুটিনিতেই বাতিল হল তৃণমুল প্রার্থীর মনোনয়নপত্র। ২৪১ নম্বর জয়পুর বিধানসভা। এবার ২০২১ বিধানসভা নির্বাচনে মনোনয়নের শেষ দিন ছিল ৯ মার্চ। বুধবার দফতর সূত্রের খবর অনুযায়ী তৃণমূল পদ প্রার্থী উজ্জ্বল কুমারের হলফনামাতে পাওয়া যায় ত্রুটি। তাকে সেই ত্রুটি শোধরানোর সময় দেওয়া হয়। তাতেও সামান্য কিছু ত্রুটি থেকে যায় বলে জানা যায়। যদিও সরকারীভাবে পরিস্কার তথ্য পাওয়া যায়নি। তবে বিরোধী দলগুলোর পদপ্রার্থী সহ কংগ্রেস প্রার্থী ফনীভূষণ কুমারের বুথ এজেন্ট তথা প্রদেশ কং সদস্য নিরঞ্জন রজক বলেন, “উজ্জ্বল কুমারের হলফনামায় কিছু ত্রুটি ছিল, তা নমিনেশনের সময় ধরা পড়ে। উজ্জ্বলবাবুকে সেই ত্রুটি শোধরানোর সুযোগ দেয় নির্বাচন কমিশন। উজ্জ্বলবাবু ত্রুটি শুধরে সময় মতো হলফনামা জমা দিলে তাতেও একটি ত্রুটি নজরে পড়ে নির্বাচন কমিশনের। শেষ পর্যন্ত উজ্জ্বল বাবুর প্রার্থী পদ বাতিল হয়।”

জেলা তৃণমূলের পক্ষ থেকে উদ্ভূত পরিস্থিতির সামাল দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও কালীঘাটের নির্দেশের অপেক্ষায় রয়েছেন জেলা নেতৃত্ব। উজ্জ্বল কুমার তাঁর মনোনয়নপত্র বাতিলের খবর বুধবার দুপুরেই পেয়ে যান। ভুল ভ্রান্তি ঠিক করার প্রচেষ্টা চালায় পি কে টিম। কিন্তু নিরাশ হয়ে তাদের সঙ্গে বাড়ি মুখী হতে হয় উজ্জ্বলকে। এই নিয়ে এখন কিছু বলতে চাননি তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *