জে মাহাতো, ঝাড়গ্রাম, ৯ মার্চ:
মঙ্গলবার নন্দীগ্রামে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন ঠিক সেই সময় ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নিয়ে ঝাড়গ্রাম শহরে পদযাত্রা করলেন শুভেন্দু অধিকারী। পদযাত্রা শেষে তিনি বলেন, নন্দীগ্রামে মাননীয়াকে শুধু হারাবো তাই নয়, জঙ্গলমহলে বিজেপির শক্ত ঘাঁটি ঝাড়গ্রাম জেলার চারটি আসনেও বিজেপি প্রার্থীরা নিশ্চিতভাবে জয়ী হবেন।
মিছিলের পর জেলার ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী সুখময় সৎপতি, নয়াগ্রামের প্রার্থী বকুল মুর্মু, গোপীবল্লভপুরের প্রার্থী সঞ্জিব মাহাতো, বিনপুর বিধানসভার প্রার্থী পালান সরেন ঝাড়গ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, বিজেপি প্রার্থীরা সবাই ঝাড়গ্রামের মানুষl নিজের নিজের কর্মক্ষেত্রে সুপরিচিতl ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী সুখময় সৎপতি শিল্পী মানুষ, মানুষের পাশে থাকেনl স্বচ্ছ ভাবমূর্তির চারজন বিজেপি প্রার্থীই বড় ব্যবধানে জয়ী হবেনl

