প্রয়াত স্বামী বিকাশ বসুর স্মৃতি সঙ্গে নিয়ে তৃতীয়বারের জন্য প্রচারে নামলেন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী মঞ্জু বসু

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ মার্চ:
“বাংলায় দিদিই হবেন মুখ্যমন্ত্রী। দিদিকে মুখ্যমন্ত্রী করাই আমাদের একমাত্র লক্ষ্য। আমি একা নই, ২৯৪ টা আসনেই দিদি প্রার্থী। মূল প্রতিপক্ষ একমাত্র সাম্প্রদায়িক দল বিজেপি, বর্তমানে যেভাবে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি ঘটিয়েছে, মানুষের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এই বিজেপিকে কেউ ভোট দেবে না।” প্রার্থী ঘোষণার পর সাংবাদিক বৈঠক করে এই প্রতিক্রিয়াই দিলেন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী মঞ্জু বসু।

ইছাপুরে নিজের বাড়িতে তিনি সাংবাদিক বৈঠক করেন। নোয়াপাড়ার তৃণমূল নেতা বিকাশ বসু ২০০০ সালে খুন হন। প্রয়াত বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসু। বিকাশ বসুর মৃত্যুর পর থেকে নোয়াপাড়ায় বিকাশ বসু আবেগ নোয়াপাড়া ভোটের অন্যতম প্রধান ইস্যু। সেই কারনেই মমতা বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া ভোটে শহিদ পরিবারের সদস্য হিসেবে মঞ্জু বসুকেই বিধানসভা নির্বাচনে বরাবর টিকিট দেন। ঘটনার ২১ বছর পরও তার অন্যথা হল না। বিকাশ বসুর ছবি কে হৃদয়ে রেখেই প্রার্থী ঘোষণার পর ভোটের প্রচার শুরু করলেন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী মঞ্জু বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *