খুব প্রয়োজন ছাড়া কেউ ব্যাঙ্কে আসবেন না, ব্যাঙ্ক কমিটির পক্ষ থেকে গ্রাহকদের কাছে আবেদন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৮ এপ্রিল:
খুব জরুরী প্রয়োজন ছাড়া কেউ ব্যাংকে আসার চেষ্টা করবেন না, এই আবেদন জানাল স্টেট লেভেল ব্যাঙ্ক কমিটি। তাদের পক্ষ থেকে গ্রাহকদের কাছে একটি আবেদন করা হয়েছে। এ সম্পর্কে একটি সার্কুলার জারি করা হয়েছে। তাদের বক্তব্য, এই অতিমারীর ব্যাপক প্রভাবের ফলে বহু ব্যাংক কর্মীও অসুস্থ হয়ে পড়েছেন। ফলে ব্যাংকের শাখায় শাখায় কর্মীও কম উপস্থিত থাকছেন। তাই ব্যাংকের সব রকম পরিষেবা সম্পুর্ণ ভাবে সব সময় দেওয়া সম্ভব হয়ে উঠছে না।

এই পরিস্থিতিতে মূলত টাকা জমা, তোলা, চেক ক্লিয়ারিং, টাকা ট্রান্সফার এবং ট্যাক্স জমা সহ কিছু সরকারি কাজকর্ম করা সম্ভব হচ্ছে। এই পরিস্থিতিতে সহৃদয় গ্রাহকদের কাছে আবেদন করা হচ্ছে তারা যেন ইলেক্ট্রনিক মাধ্যমে যথা মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এ টি এম সার্ভিস, ক্যাশ ডিপোজিট মেশিনে সাহায্যে টাকা জমা তোলা করতে আরম্ভ করুন।

এছাড়া ব্যাংকে শাখায় প্রবেশ করতে হলে অতি অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করে, সামাজিক দূরত্ব মেনে অবশ্যই প্রবেশ করতে হবে। অন্যথায় সেই গ্রাহক ব্যাংকের শাখায় প্রবেশ করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *