কিছু চটি চাটা মিডিয়া- মানি কালেক্টর- পা চাটা আইপিএস অফিসার ছাড়া পিসি ভাইপোর নম্বর কেউ জানে না: শুভেন্দু

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর:
শনিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সোনাখালি মাঠে বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল৷ ১৩ তারিখ বিজেপির নবান্ন অভিযানের প্রস্তুতি হিসেবে এই সভার আয়োজন করা হয়েছিল৷ সভাতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি৷ সভা থেকে এদিন অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি দু’জনকেই এক যোগে আক্রমন করেছেন শুভেন্দু অধিকারী তার নিজের বক্তব্যে৷

অভিষেক ব্যানার্জি সম্প্রতি শুভেন্দু অধিকারীর অডিও রেকর্ড নিয়ে যে মন্তব্য করেছিলেন তাকে চ্যালেঞ্জ করেন সোনাখালির মাঠের সভা থেকে৷ এদিন তিনি বলেন, “আপনি এত কাঁপছেন কেন? এত উত্তেজিত হচ্ছেন কেন? ইডি ট্রানজাকশনগুলো জিজ্ঞেস করেছে তো? কত টাকা ব্যাঙ্কে সরিয়েছেন, বিনয় কিভাবে টাকা নিয়ে আসতো, প্রতীক দেওয়ান টাকা কোথায় রাখত, আপনার ভাই আকাশ ব্যানার্জি গিয়ে কোথা থেকে টাকা তুলতো? আপনার পিএ সুমিত টাকাগুলো কোথায় গুছিয়ে রাখত? খুব রগড়েছে না ভিতরে বাবুসোনা? ওই জন্য বাইরে এসে কাঁপছেন আপনি। আপনাকে যেতে হবে ভেতরে। নিশ্চিন্তে থাকুন থাকতে হবে মধু কোড়ার সঙ্গে। ২০১১ এর আগে কোথায় ছিলেন বাবুসোনা? দেখিনি তো যেদিন নন্দীগ্রামে লড়ি। আপনি অনেক কথা বলেছেন অমিত শাহ, নিশিত প্রমাণিক আর আমার নামে। আপনাকে দুটো প্রশ্ন, থাইল্যান্ডের ব্যাঙ্কে যে টাকা গিয়েছে অনুপ মাঝির অ্যাকাউন্ট থেকে রুচিরার চেকে, ইনি কে?”

শুভেন্দুর আরও সংযোজন, “কিছু চটি চাটা মিডিয়া ও কিছু মানি কালেক্টর, পা চাটা কিছু আইপিএস অফিসার ছাড়া পিসি ভাইপোর নম্বর কেউ জানে না। আমাদের ফোন নাম্বার ২০০৬ সাল থেকে একই আছে। কোনো পরিবর্তন হয়নি। আপনার ও আপনার পিসির অত্যাচারে স্বাভাবিক ফোন কল ধরতে পারি না। স্বাভাবিক ফোন কল এলে বলি হোয়াটসঅ্যাপ কল করুন। কারণ পিসি আর ভাইপো লোকাল থানাকে দায়িত্ব দিয়ে রেখেছে সবার ফোন ট্যাপ করার জন্য। পুলিশ সুপারকে বসিয়ে রেখেছে সমস্ত বিজেপি নেতার ফোন ট্যাপ করার জন্য। আমার ফোন তো ট্যাপ হবেই। আমি আপনাকে বলে রাখি-আপনি বলেছেন অডিও আছে। অডিও আপনি প্রকাশ করুন আমার কোনো সমস্যা নেই। মাথা আমার উঁচু আমি ডিক্লেয়ার আনম্যারেড। সিপিএমকে উৎখাত করেছি আপনার পিসি এবং আপনাকেও উৎখাত করব। আপনাকে অডিও ক্লিপের সাথে সাথে শুভেন্দু অধিকারীর নম্বরটাও প্রকাশ করতে হবে। যদি আমার নাম্বার প্রকাশ করতে না পারেন, তাহলে ধরে নেব সুদীপ্ত সেনের চিঠির মতো এটাও কাউকে দিয়ে গলা নকল করিয়ে বাজার গরম করার জন্য আপনি তৈরি করে রেখেছেন।”

এদিন জওহর সরকারের প্রসঙ্গে শুভেন্দু সাংবাদিকদের সামনে বলেন, “জওহর বাবু আপনি ছাড়বেন না, পদত্যাগ করবেন না৷ আপনি মিডিয়া ও সোস্যাল মিডিয়াতে ওদেক কেচ্ছা বা একবছরের অভিজ্ঞতা জানাতে থাকুন৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *