স্বস্তিতে মধ্যবিত্ত ! সুদের হার একই থাকল ইপিএফ-এ

আমাদের ভারত, ৪ মার্চ: করোনার সময় ইপিএফের সুদের হার অনেকটাই কমেছিল। ফলে সাধারণ মানুষ আশঙ্কায় ছিল চলতি অর্থবছরেও কমতে পারে ইপিএফের সুদের হার। কিন্তু মধ্যবিত্তকে স্বস্তি দিয়ছ গত আর্থিক বছরের মতোই ২০২০-২১ সালেও ইপিএফের সুদের হার অপরিবর্তিত রইল।

গত আর্থিক বছরের মতো এবারও একই হারে সুদ পাবেন সংস্থার সদস্য তথা সাধারণ কর্মীরা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গুয়ার জানিয়েছেন, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনেকেই আশঙ্কা করেছিল ২০২০-২১-র আগের আর্থিক বর্ষে সুদের হার আগের বছরের তুলনায় কিছুটা কমিয়ে দেওয়া যেতে পারে। কারণ করোনা পরিস্থিতিতে দেশের বেশিরভাগ মানুষের সঞচয়ের বদলে এই তহবিল থেকে টাকা তুলে নিয়েছেন। আর সেই কারণেই এই ভাবনা তৈরি হয়েছিল।

গত আর্থিক বর্ষে ইপিএফের সুদের হার ছিল ৭ বছরের সবচেয়ে কম। তার আগের বছর অর্থাৎ ২০১৮-১৯ আর্থিক বর্ষের সুদের হার ছিল ৮.৬৫শতাংশ। তারপর সেটা গত আর্থিক বর্ষে কমে হয়েছিল ৮.৫%।

পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির ফলে নাজেহাল অবস্থা আমজনতার। তবে তার মধ্যে ইপিএফে সুদ অপরিবর্তিত থাকার সিদ্ধান্ত স্বাভাবিক ভাবে স্বস্তি দিলো কিছু মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *