সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুড়া, ১১ এপ্রিল: গতকাল রামনবমীর মিছিল আটকে দেওয়াকে কেন্দ্র করে মিছিলকারীদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধে পুলিশ ১৮ জনকে গ্ৰেপ্তার করে। আজ তাদের আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের মধ্যে চারজনের পুলিশ হেফাজত ও ১৩ জনের জেল হেপাজতের নির্দেশ দেন, কেবলমাত্র একজনের জামিন মঞ্জুর করেন।
গতকাল বিকেলের পর প্রতিবছরের মতো এবছরও রামনবমীর মিছিল বের হয়। মিছিল মাচানতলা মোড়ে পৌছলে পুলিশ মিছিলের গতিরোধ করে, চিরাচরিত পথের পরিবতে অন্যপথে ঘুরে যাওয়ার নির্দেশ দেয়।মিছিলে বেশ কিছু নতুন ছেলেও ছিল। তারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তারা জোরপূর্বক পুলিশের বাধা টপকে যাওয়ার চেষ্টা করলে খন্ডযুদ্ধ শুরু হয়। উত্তেজিত জনতাকে ছত্তভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠি চালায় পরে, টিয়ার গ্যাসের শেল ছোড়ে। এই ঘটনায় পুলিশ ১৮জনকে গ্ৰেফতার করে।আজ তাদের আদালতে তোলা হলে বাঁকুড়া আদালতের বিচারপতি এই নির্দেশ দেন।
গতকাল ঘটে যাওয়া এই ঘটনায় সারা বাঁকুড়া শহরে চাপা ক্ষোভ বিরাজ করছে। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে শহরবাসীর বক্তব্য, নামাজের নামে ব্যস্ততম রাস্তা বন্ধ করে রাখা হয়, শব্দ বিধি লঙ্ঘন করে অতি উচ্চস্বরে মাইক বাজানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয় না।যার ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।
অপরদিকে এই ঘটনার প্রতিবাদে আজ বিকেলে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।

