ভোট পরবর্তী হিংসা নিয়ে স্পিকারের কাছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নিশীথ প্রামানিক ও জগন্নাথ সরকারের

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১২ মে:
ভোট পরবর্তী হিংসা নিয়ে বিধানসভার অধ্যক্ষকে অভিযোগ নিশীথ প্রামাণিকের। আজ বিধানসভায় বিধায়ক পদের জন্য ইস্তফা দিতে আসেন তিনি। ইস্তফাপত্র স্পিকারের হাতে তুলে দেওয়ার আগে বিহারের হিংসা নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন নিশীথ প্রামানিক। নিশিত প্রামানিক ও জগন্নাথ সরকার দুজনেই ভোট পরবর্তী হিংসা নিয়ে স্পিকারের কাছে সরব হয়েছেন। অবিলম্বে হিংসা থামানোর জন্য বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন বিজেপির দুই সাংসদ।

স্পিকারের ঘর থেকে বেড়িয়ে নিশীথ প্রামানিক বলেন, কোচবিহারে ভয়ানক সন্ত্রাস চলছে শাসক দলের। আমাদের বহু কর্মী ঘরছাড়া। বিজেপির বহু কর্মী হাসপাতালে আহত হয়ে ভর্তি রয়েছেন। অনেক বিজেপি কর্মীর বাড়ি ভাঙ্গচুর করা হয়েছে বলে অভিযোগ কোচবিহারের সাংসদের। তিনি বলেন, সবই আমি বিমান বাবুর কাছে তুলে ধরেছি। যাতে ঘরছাড়া কর্মীরা বাড়িতে ফিরতে পারেন তার আরজি জানিয়েছি। আহতদের দ্রুত চিকিৎসা করার আবেদন জানিয়েছি। আশা করছি গণতন্ত্র বাঁচাতে স্পিকার বড় ভূমিকা নেবে। বিরোধীরা সমস্ত অভিযোগ সবসময় বিধানসভার স্পিকারের কাছে করে থাকেন। তাই পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেওয়ার সময় আমরা আমাদের কথা তুলে ধরেছি বলে জানিয়েছেন নিশীথ প্রামানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *