অর্জুন সিংয়ের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা উসকে দিলেন নির্মল ঘোষ

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ অক্টোবর: “ভাটপাড়া থেকে পবন সিং, না কি বড় জনই তৃণমূলে আসার জন্য লাইন দিচ্ছেন? “ফের অর্জুন সিং’য়ের ঘর ওয়াপসির জল্পনা উস্কালেন নির্মল ঘোষ।

“তৃণমূলে আসার জন্য ভাটপাড়ায় লাইন দিচ্ছে, পবন সিং, না কি বড় জন? ২০২১- এর মধ্যে আমরা বুঝিয়ে দেব ব্যারাকপুরে বাহুবলীর কোনও স্থান নেই। আমরা আগামী কয়েকমাসের মধ্যে ব্যারাকপুরের ৭ টা বিধানসভাতেই আমরা বাহুবলীর অস্থিত্ব মিটিয়ে দেব। ব্যারাকপুরে বাহুবলীর কোনও স্থান নেই।” অর্জুন সিংকে বাহুবলী বলে কটাক্ষ করে তার তৃণমূল ফিরে আসার জল্পনাকেই ফের একবার উস্কে দিলেন বিধান সভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ।

তৃণমূলের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন হল আজ। আর এই অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের তৃণমূলে যোগ দান প্রসঙ্গে দাবি করে তিনি বলেন, অর্জুন সিং তৃণমূলে আসার জন্য লাইন দিয়েছেন। ২০২১-র আগেই সব দেখতে পাবেন। বাহুবলির আর কোনও বল নেই, দলও নেই। লাইন দিয়েছে কিন্তু দলে নেওয়া হবে কি না তা ঠিক নেই।”

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের একঝাঁক উচ্চ নেতৃত্ব। খড়দহ টাটা গেট এলাকায় এই নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন হয় এদিন। মূলত আসন্ন খড়দহ বিধানসভা উপনির্বাচনের ঠিক আগেই এই নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *