২৫ ফেব্রুয়ারির মধ্যেই পুরুলিয়ায় ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে

সাথী দাস, পুরুলিয়া, ২০ ফেব্রুয়ারি: বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই মতো পুরুলিয়া জেলাতেও ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে। জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান, “চলতি মাসের ২৫ তারিখের মধ্যেই জেলায় ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে।”

উল্লেখ্য, ফেব্রুয়ারিতেই ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। সূত্রের খবর, ২৫ ফেব্রুয়ারির মধ্যেই সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ, আইটিবিপি’র জওয়ানরা ভোট ঘোষণার আগে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহলদারি চালাবেন।

পুরুলিয়া জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে আপাতত ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *