লালগড়ের জঙ্গল থেকে উদ্ধার সদ্যোজাত শিশু কন্যা

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ অক্টোবর: লালগড়ের জঙ্গল থেকে উদ্ধার হল সদ্যোজাত শিশু কন্যা। লালগড়ের জঙ্গলে কাঁদতে থাকা ওই সদ্যোজাতকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান রাজেশ দাস নামে এক ব্যক্তি। আশপাশে কাউকে দেখতে না পেয়ে সদ্যোজাতকে তুলে বাড়িতে নিয়ে যান তিনি।

পরে খবর পেয়ে লালগড় থানার পুলিশ রাজেশ দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে রাজেশ দাসের কোনও সন্তান না থাকায় শিশুটিকে পেয়ে আনন্দেই ছিলেন তাঁর পরিবারের লোকজন। কিন্তু থানা থেকে শিশুটিকে নিয়ে যাওয়ায় ভেঙে পড়ে রাজেশ দাসের পরিবারের লোকজন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটি কী করে জঙ্গলে এল বা কে ফেলে গেছে তাই নিয়ে চলছে এলাকায় খোঁজ খবর।

এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার বিশ্বজিত ঘোষ জানান, লালগড় থেকে শিশু কন্যাটিকে পুলিশ উদ্ধার করেছে। চলছে খোঁজ খবর। বর্তমানে শিশুটিকে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *