আমাদের ভারত, কলকাতা, ১৫ এপ্রিল: নববর্ষের প্রথম দিনে হাটখোলা মেডিকেল ব্যাঙ্ক ও জোড়াবাগান পরিযান শাখার যৌথ উদ্যোগে প্রভাতী অনুষ্ঠান বৈশাখী আড্ডার আয়োজন করা হয়।
মুখ্য আয়োজক বিশিষ্ট সমাজসেবী মেডিকেল ব্যাঙ্কের সম্পাদক ডি আশিসের প্রারম্ভিক ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা, পুরসভার ১৮ নং ওয়ার্ডের পৌরমাতা সুনন্দা সরকার, ১৯নং ওয়ার্ডের পৌরমাতা শিখা সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা ও সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবাশিস দত্ত।
এছাড়া সঙ্গীত পরিবেশন করেন ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়, রূপা সরকার, শ্যামল রায়, সৌরভ চৌধুরী প্রমুখ শিল্পীবৃন্দ। আবৃত্তি পরিবেশন করেন রনেন্দ্রনাথ ধাড়া, শ্রীজিতা দে প্রমুখ। অনুষ্ঠানে কলকাতা পুলিশের ‘নবদিশা’ স্কুলের ছাত্রীরা রূপা দত্তর পরিচালনায় নৃত্য পরিবেশন করে। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সুরজিৎ কুমার দে-র নির্দেশনায় শ্রুতিনাটক পরিবেশিত হয়।

