জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচখুরিতে গ্রামীণ পরিবেশে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে সাজুয্য রেখে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হল। স্থানীয় ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় এবং শাঁখোটি ও সাতগেড়্যা গ্রামের অধিবাসীবৃন্দের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড: বাণী রঞ্জন দে, বাঁকুড়া খ্রীষ্টান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড: ভক্তি পদ দোলই, চন্দ্রকোনা রোড়ের গৌরব গুইন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ড: তপন কুমার হাজরা, বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী রোশোনারা খান, পশ্চিমবঙ্গ সরকারের জেলা খাদ্য প্রক্রিয়াকরণ ও উন্নয়ন দপ্তরের আধিকারিক সুখেন্দু জানা, সময় বাংলা চ্যানেলের কর্ণধার জয়ন্ত মণ্ডল, কলেজের কর্ণাধার মিঠুন বারিক, লোক সঙ্গীত শিল্পী রুমা কর, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাওন সিংহ, বংশীবাদক কৃষ্ণদীপ সাউ, মহাবিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা-শিক্ষাকর্মী, ছাত্র- ছাত্রী ও গ্রামবাসীবৃন্দ। গ্রামের কচিকাঁচাদের নৃত্য ও ধামসা মাদল সহযোগে নৃত্য ছিল এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।

সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা করেন মহাবিদ্যালয়ের অধ্যাপিকা সুলগ্না চক্রবর্তী, অধ্যাপিকা সহেলি বেরা খান ও অধ্যাপক অমিত মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুলটিকরি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক অরিজিৎ সিনহা। একটি আর্কষণীয় মঞ্চসজ্জার মধ্যে দিয়ে গোটা অনুষ্ঠানটিকে একটি ভিন্ন মাত্রায় পৌঁছে দেন মহাবিদ্যালয়ের শিক্ষক প্রদীপ দাস ও গণেশ দাস। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় কলেজের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সম্পাদক মিঠুন বারিক।

