অরবিন্দ মেননের টুইট নিয়ে বিজেপিতে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে নতুন জল্পনা

আমাদের ভারত, কলকাতা, নীল বনিক, ১০ জুলাই:
সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ফের জল্পনা রাজ্য বিজেপিতে। মহারাজের জন্মদিনে বিজেপি নেতা অরবিন্দ মেনন টুইট করে সৌরভকে শুভেচ্ছা জানান। যা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে তৈরি হয়েছে নতুন জল্পনা। অরবিন্দ মেনন বাংলার সহকারি পর্যবেক্ষক। পোড় খাওয়া রাজনীতিবিদ। দিনের বেশিরভাগ সময়টা কাটান দলীয় কাজ নিয়ে। দলের কাজে হাজার ব্যাস্ততার মাঝেই প্রাক্তন ভারত অধিনায়কের ৪৮ তম জন্মদিনে মহারাজকে শুভেচ্ছা জানালেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা।

মাঝেমধ্যেই শোনা যায় সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগ দান করছেন। কিন্তু প্রতিবার সৌরভ নিজেই রাজনীতিতে নামার কথা উড়িয়ে দেন। বর্তমানে সৌরভ বিসিআই সভাপতি। আইসিসির চেয়ারম্যান হবার দৌড়ে রয়েছেন তিনি। সৌরভের সঙ্গে বিসিসিআইতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অমিত শাহের পুত্র জয় শাহ। তার সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের রসায়ণ খুব ভালো। আর সেই সুযোগটাই কি নিতে চাইছেন অরবিন্দ মেনন?

সূত্রের খবর, বাংলার মহারাজকে প্রধানমন্ত্রী নিজে পছন্দ করেন। মোদী নিজে একবার সৌরভকে দেশের ক্রীড়ামন্ত্রী হবার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবে অবশ্য রাজি হয়নি সৌরভ। তাকে পছন্দ করেন সংঘ প্রধান মোহন ভাগবতও। সুকৌশুলি অরবিন্দ মেনন কি অমিত শাহের পুত্র জয় শাহকেই কাজে লাগাচ্ছেন। যাতে ২০২১ এর আগে মহারাজকে বঙ্গ বিজেপিতে যোগদান করানো যায়।
এত জল্পনা আবার নতুন করে উস্কে দিয়েছেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি। তিনি নিজে জানিয়েছেন, রাজনীতি যোগদান করলে দাদা সফল হবেন। জল্পনা এতে আরও দীর্ঘ হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *