নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: রবিবারের ব্রিগেডকে মৌলবাদের আঁতুড়ঘর বলে কটাক্ষ করল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। কলকাতায় সংগঠনের রাজ্য সংযোজক আলি আফজাল চাঁদ বলেন, নতুন মৌলবাদের জন্ম দিল বাম, কংগ্রেস জোট। যা আগামী দিনে বাঙালির কাছে ভয়ঙ্কর বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, আজ বামেদের ব্রিগেডে হাজির হয়েছিলেন আব্বাস সিদ্দিকী। ভাইজানকে সরাসরি সাম্প্রদায়িক বলে কটাক্ষ করলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য সংযোজক। তিনি বাম ও কংগ্রেস নেতাদের কাছে প্রশ্ন তোলেন কয়েকদিন আগেও আপনাদের প্রিয় ভাইজান প্রকাশ্যে সাম্প্রদায়িক কথা বলেছেন। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল। তারপরই বিমান বসু ও সূর্যকান্ত মিশ্রকে কটাক্ষ করে তিনি বলেন, কোন ওয়াশিং মেশিনে আব্বাস সিদ্দিকীকে পরিস্কার করলেন। যে তিনি সেকুলার হলেন। আসলে সিপিএম ও কংগ্রেস আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মৌলবাদের জন্ম দিল। এতদিন গোপনে দিয়েছেন এবার তা প্রকাশ্যে দিল বলেও জানিয়েছেন আলি আফজাল চাঁদ।

