আমাদের ভারত, ৫ মে: করোনা পরীক্ষার ওপরে বিধি-নিষেধ আনল কেন্দ্র সরকার। প্যাথলজি তথা ল্যাবরেটরির ওপর করোনা পরীক্ষার ব্যাপক চাপ পড়ে যাচ্ছে। তাই পরিস্থিতি মাতে বেগতিক না হয় তার জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। যেখানে বলা হয়েছে এক রাজ্যে থেকে অন্য রাজ্যের যাতায়াতের সময় যদি যাত্রী সুস্থ থাকে এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়া কোভিড মুক্ত হয় তাহলে আরটিপিসিআর টেস্ট করানোর দরকার নেই।
বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে করোনা আক্রান্ত বৃদ্ধি পেয়েছে তাই, আরটিপিসিআর পরীক্ষা কেন্দ্রের ওপর বিপুল চাপ সৃষ্টি করছে। সেই চাপ কিছুটা কম করতে নতুন গাইডলাইন দিল কেন্দ্র।
বিজ্ঞপ্তিতে বলা আছে, আন্তঃ-রাজ্য যাত্রীদের আপাতদৃষ্টিতে সুস্থ শরীরে তাপমাত্রা যদি স্বাভাবিক থাকে, তাহলে ভ্রমণকারীদের আরটিপিসিআর পরীক্ষা করানোর দরকার নেই। পাশাপাশি কোভিড আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি ছিলেন সদ্য ছাড়া পেয়েছেন তাদেরও পরীক্ষা করানোর প্রয়োজন নেই। একইসাথে র্যাপিড, গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষার ফলাফল যাদের একবার পজেটিভ এসেছে তাদেরও আরটিপিসিআর পরীক্ষা করার দরকার নেই বলে জানিয়েছে কেন্দ্র। তবে করোনির লক্ষণ যদি প্রকট ভাবে থাকে তাহলে অপ্রয়োজনীয় কারণে জনস্বার্থের কথা মাথায় রেখে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে কেন্দ্র।
কোভিড আক্রান্তের সংখ্যা এতটাই বেড়েছে যে এখন আরটিপিসিআর টেস্ট দেরি হচ্ছে। কিছু জায়গায় টেস্ট কিট থাকছে না বলে রিপোর্ট আসতে তিন থেকে চার দিন সময় লাগছে। ফলে যারা সত্যিই যারা করোনায় আক্রান্ত তারা সমস্যায় পড়ছেন। এমনকি তারা সঠিক সময়ে চিকিৎসাও পাচ্ছেন না অনেক ক্ষেত্রে।

