কোভিড মোকাবিলায় নতুন অস্ত্র! ভারতে তৈরি করোনার ওষুধে ছাড়পত্র ডিসিজিআইয়ের

আমাদের ভারত, ৮ মে: করোনা চিকিৎসায় এবার ডিআরডিওর তৈরি ওষুধের ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং হায়দ্রাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ডক্টর রেড্ডিজ যৌথভাবে এই ওষুধ তৈরি করেছে। জলে গুলে এই ওষুধ খেতে হবে বলে জানা গেছে।

ডিআরডিওর তৈরি এই ওষুধের নাম দেওয়া হয়েছে ডি অক্সি ডি গ্লুকোজ, সংক্ষেপে ২-ডিজি। ডিজিসিআই জানিয়েছে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চলেছে ছয়মাস ধরে। গত বছর মেয়ে থেকে অক্টোবর পর্যন্ত তিন ভাগে দেশের মোট ১১টি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাতে দেখা গেছে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে দ্রুত কাজ করছে এই ওষুধটি।

এছাড়াও মে সকল কোভিড রোগীর অক্সিজেনের প্রয়োজন পড়েছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটির দারুন কাজ দিয়েছে। যাদের এই ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয়েছে করোনা পরীক্ষায় তাদের অধিকাংশের রিপোর্ট নেগেটিভ এসেছে।

জানা গেছে পাউডের হিসেবে ঔষধটি এখন পাওয়া যাবে। খাওয়ার সময় গুঁড়ো ওষুধ জল এগুলো খেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *