জে মাহাতো, আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর:
ধেয়ে আসছে পাকিস্তানের নামকরণ করা নতুন ঘূর্ণিঝড় গুলাব। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, রবি ও সোমবারের মাঝে সমুদ্র উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ফলে সমুদ্র উপকূল এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। গুলাব গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণি ঝড়ের আকারে সমুদ্র উপকূলে আছড়ে পড়বে। ঘূর্ণি ঝড়ের গতিবেগ ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তারা জানাচ্ছেন, রবিবার থেকে শুরু হবে বৃষ্টিপাত চলবে বুধবার পর্যন্ত। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সৃষ্টি হয়ে সাইক্লোন গুলাব রনংদেহি মূর্তি ধারণ করতে পারে বলে চরম সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।

এর ফলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা সহ দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণ ও দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।

