অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ জুলাই:
গ্রিন জোন ঝাড়গ্রাম জেলায় ফের থাবা বসাল করোনা। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী আরও তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর আগে ২৫ জন করোনায় আক্রান্ত ছিল। আরো তিনজন আক্রান্ত হওয়ায় এই মুহূর্তে সেই সংখ্যা গিয়ে দাঁড়াল ২৮ জন। এদের মধ্যে আগের করোনা আক্রান্ত ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এখন নতুন আক্রান্ত তিনজনে চিকিৎসা চলছে বলে জানা গেছে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে।

