জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ অক্টোবর: জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা নিয়ে কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংগঠন জঙ্গল মহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার। মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় প্রেক্ষাগৃহে আয়োজিত সভার শুরুতে রবীন্দ্রনাথ ও হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় সভাপতিত্ব করার পাশাপাশি প্রারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি ড: মধুপ দে। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক সুব্রত মহাপাত্র। অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রিয়ব্রত বেরা, ডিসিসিআইয়ের সভাপতি বিশিষ্ট উদ্যোগপতি আনন্দগোপাল মাইতি, জঙ্গল মহল উদ্যোগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদ্যোত দেবনাথ, জয়ন্ত মোদক, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র ওঝা, প্রাক্তন শিক্ষা প্রশাসক প্রণব কুমার পাহাড়ি প্রমুখ। চারাগাছে জল দিয়ে এদিনের সভা শুরু হয়।

এদিনের সভায় আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ নরসিংহ দাস, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী ঝুমঝুমি চক্রবর্তী, আবৃত্তি পরিবেশন করেন রত্না দে। সভা সঞ্চালনা করেন রীতা বেরা। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন ১০ জন প্রতিনিধি। এদিন নতুন সদস্যপদ গ্রহণ করেন নীতা সিনহা ও নিমাই লাল মাইতি।সভার শেষে পুনরায় মধুপ দে’কে সভাপতি ও সুব্রত মহাপাত্রকে সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। সম্পাদকীয় প্রতিবেদনের ও আয় ব্যয় হিসাবের উপর আলোচনায় অংশ নেন ১০ জন প্রতিনিধি। সভা শেষে আনন্দ গোপাল মাইতি, চন্দন বসু, নিশীথ দাস, মানিক চন্দ্র ঘাঁটা, ডাঃ অর্পিতা মাইতি বিশ্বাসকে উপদেষ্টা মণ্ডলীতে এবং নতুন কার্যকরী কমিটিতে ড: মধুপ দে সভাপতি, অমিত কুমার সাহু কার্যকরী সভাপতি, সুব্রত মহাপাত্র সম্পাদক, নরসিংহ দাস কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন। এছাড়াও  ৪ জন সহ সভাপতি ড: প্রসূন পড়িয়া, পরিমল মাহাতো, গৌতম ভকত, রাজশ্রী মণ্ডল, ২ জন যুগ্ম সম্পাদক সুদীপ কুমার খাঁড়া ও রীতা বেরা, মণিকাঞ্চন রায় অফিস সম্পাদক, গোরাচাঁদ প্রধান ফিনান্স সম্পাদক, ঝুমঝুমি চক্রবর্তী কালচারাল সম্পাদক, অধ্যাপক হরেকৃষ্ণ মাহাতো সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক, ইন্দ্রদীপ সিনহা ম্যাগাজিন সম্পাদক, তুহিন ঘোষ এগ্রিকালচার সম্পাদক, সদস্য আলোক মণ্ডল ও সুস্মিতা মহাপাত্র এবং বিপ্লব দে কেন্দ্রীয় কমিটির সদস্য সহ ১৯ জন নতুন কার্যকরী কমিটিতে স্থান পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *