আমাদের ভারত, ২৪ এপ্রিল:ভারতের ৪৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতির নথুলাপতি ভেঙ্কট রমনা। করোনা বিধি মেনে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে বিদায়ী প্রধান বিচারপতি এসকে বোবদের জায়গায় শপথ নেন তিনি। সাংবিধানিক প্রথা মেনে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতির এন ভি রমনাকে। শপথ নিয়েই প্রধান বিচারপতি রমনার মুখে দেশের করোনা পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা শোনা গেছে।
প্রধান বিচারপতি বলেন, “এই সময়টা করোনা সংক্রমণে ঢেউ -এর বিরুদ্ধে লড়াই করাই আমাদের পরীক্ষা। আইনজীবী বিচারক এবং আদালতের কর্মীরা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংক্রমণের চেন ভাঙতে বেশকিছু কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। ঐক্যবদ্ধ ও একাগ্রতার সঙ্গে লড়াই করে আমরা অতিমারিকে হারাতে পারবো।”
ওশুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে অবসর গ্রহণ করেছিলেন। শনিবার তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয় রাষ্ট্রপতি ভবনে।মার্চ মাসে প্রধান বিচারপতি এস এ বোবদে তার উত্তরসূরি হিসেবে বিচারপতি এনভি রমনার নাম প্রস্তাব করেন। ৬ এপ্রিল রাষ্ট্রপতি পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে রমনাকে নিয়োগ করেন। ২০২২ সালের ২৬ আগস্ট পর্যন্ত প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত থাকবেন এন ভি রমনা।

