বড় সিদ্ধান্ত কেন্দ্রের ! ৪৫ বছরের উর্ধ্বে সকলকে করোনার টিকা ১ এপ্রিল থেকে

আমাদের ভারত, ২৩ মার্চ: এবারে আর শুধু কোমর্বিডিটি থাকাদেরই নয়, ৪৫ বছরের উর্ধ্বে সবাইকে করোনা টিকা দেওয়া হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। মঙ্গলবার দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রি প্রকাশ জাভড়েকর। ১এপ্রিল থেকে এই টিকাকরণ শুরু হচ্ছে।

দ্বিতীয় দফায় ৪৫ বছরের উর্ধ্বে যাদের কোর্মবিডিটি ছিল তাদের টিকা দেওয়া হচ্ছিল। এর জন্য তাদের কোমর্বিডিটি নথিও দেখাতে হয়েছে। তবে পয়লা এপ্রিল থেকে আর কোনো নথি দেখাতে হবে না। ৪৫ বছরের উর্ধ্বে সবাইকে টিকা পাবেন।

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাকরন শুরু হয়েছে। প্রথম দফায় টিকা দেওয়া হয়েছে চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মী , পুরো এবং পুলিশ প্রশাসনের কর্মীদের। দ্বিতীয় দফায় পয়লা মার্চ থেকে টিকা করন শুরু হয়েছে ৬০ বছরের উর্ধ্বে বয়স্কদের এবং ৪৫ বছরের উর্ধ্বে কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের। করোনা ভাইরাসের সংক্রমণ দেশে ক্রমশ বাড়ছে। তাই টিকাদানের গতি বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় কোমর্বিডিটির সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল। কিন্তু আজ মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে ৪৫ বছরের উর্ধ্বে যে কেউ নিতে পারবেন করোনার টিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *