রাজেন রায়, কলকাতা, ৩ আগস্ট: বিজেপির ভোট প্রার্থী হলেও আদতে তিনি একজন অভিনেত্রী। তাই স্বভাবতই ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন খোলামেলা একটি পোশাকে ছবি। কিন্তু অভিনেত্রী পায়েল সরকারের সেই ছবিতে রীতিমতো কমেন্টের ঝড়। দু-একজন বলে বসলেন, এত খোলামেলা উরু দেখালে দিলীপ দা কিন্তু রগড়ে দেবেন। কেউ বললেন রাগ করবেন দিলীপ দা। স্বাভাবিকভাবেই এই মন্তব্য নিয়ে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফপ্যান্ট পরার পরামর্শ দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেই গেরুয়া শিবিরেরই তারকা সদস্য হয়ে খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ায় পায়েল সরকারকে এমন-ই নীতিবাক্যের পাঠ পড়াতে ব্যস্ত নেটজনতারা।
আসলে ইনস্টাগ্রামে খোলামেলা পোশাকে ধরা দিয়েছিলেন পায়েল। যেখানে দেখা অভিনেত্রীকে সুইমিং পুলের পাশে বসে ক্যামেরায় পোজ দিতে দেখা গিয়েছে। পরনে নীল গাউন, উন্মুক্ত ঊরু, মুখে হাসি। যা দেখে নেটিজনতার কেউ বিদ্রুপ করেছেন, আবার কেউ বা নীতিপুলিশের ডেস্ক বসিয়ে অভিনেত্রীকে পরামর্শ দিয়েছেন, এহেন খোলামেলা পোশাকে দেখলে দিলীপবাবু রগড়ে দেবেন।
https://www.instagram.com/p/CSBZ3rzFuKx/?utm_medium=share_sheet
বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন। প্রচারের ময়দানে ঝড় তুললেও শেষমেশ তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। পরাজিত পদ্ম-প্রার্থীকে যদিও নির্বাচনী ফলের পর আর ময়দানে সেভাবে ছুটতে দেখা যায়নি। তবে সম্প্রতি পুরনো পেশা এবং নেশার টানে শ্যুটিং ফ্লোরে ফিরেছেন পায়েল সরকার। আর সেসব ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই কটাক্ষের সম্মুখীন হতে হল অভিনেত্রীকে। তবে এভাবে নীতি পুলিশি করা উচিৎ নয়, এমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ।

