অভিষেককে টেনে নিয়ে যাওয়ার ভিডিওতে খুশি নেটনাগরিকরা

আমাদের ভারত, ৪ অক্টোবর: তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টেনে দিল্লিতে মন্ত্রীর অফিস ঘরের সামনের অবস্থান স্থল থেকে পুলিশ ভ্যানে তোলার ভিডিও বুধবার দ্রুত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

পার্থপ্রতিম গাঙ্গুলি লিখেছেন, “পশ্চিমবঙ্গ তৃণমূলের চোরগুলোকে দিল্লি পুলিশ সঠিক শিক্ষা দিয়েছে।” বিষ্ণুপদ ভট্টাচার্য লিখেছেন, “কিছুই শিক্ষা হয়নি। আরও দরকার ছিল।” মনোজ রায় লিখেছেন, “দিল্লি প্রশাসন একদম ঠিক কাজ করেছে। দিল্লি প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ।” সুতপা সরকার ও ইন্দ্রানী মুখার্জি পৃথকভাবে লিখেছেন, “দেখ কেমন লাগে”।

শান্তনু অধিকারী লিখেছেন, “আপনারা কত যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি আটকে রেখেছেন। তার বেলা?” গৌরব সেনগুপ্ত লিখেছেন, “সিপিএম খুব অখুশি। কারণ ওরা আরো গুরুত্বহীন হয়ে পড়ার হীনমন্যতায় ভুগছে।” বাবাই ভট্টাচার্য লিখেছেন, “ঠিক যেনো মন ভরলো না।” শিপ্রা সেন লিখেছেন, “এদের মুখে নির্লজ্জতার কথা!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *