নেতাজির জন্মজয়ন্তী পালিত হল তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালিত হল বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তমলুক শহরের পার্বতীপুরের বৈকুণ্ঠধাম নেতাজির স্মৃতিবিজড়িত বাড়ির সম্মুখে নেতাজির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর তমলুক রাজবাড়ি প্রাঙ্গণে থাকা নেতাজির মূর্তিতে মাল্যদান এবং তারপরে পৌরসভার সামনে থাকা নেতাজির মূর্তিতে মাল্যদান। তারপরে পৌরসভার মধ্যে থাকা ১৯৩৮ সালে তামলুক পৌরসভায় এসে নেতাজী যে চেয়ারটাতে বসে ছিলেন সেই চেয়ারটিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। তারপরে পৌরসভার মহেন্দ্রস্মৃতি সদন হলে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটি মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার মুখ্য পৌর প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায়, প্রাক্তন বিধায়ক ও অধ্যাপক ব্রহ্মময় নন্দ, পৌরসভার কো-অর্ডিনেটর এবং পৌর কর্মীরা। গান এবং নাচের মধ্যে দিয়ে সংক্ষিপ্তভাবে কোভিড পরিস্থিতির মধ্যে কোভিড বিধি মেনে অনুষ্ঠানটি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *