সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ ফেব্রুয়ারি: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শাস্তির মুখে মা ও মেয়ে। তাঁদের নগ্ন করে মারধরের পর চুল কেটে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল
করল প্রতিবেশীদের একাংশ বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার
বাবুপাড়া এলাকার ঘটনা। অসহায় তরুণী ও তাঁর মা
বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন।

স্থানীয় সূত্রের খবর, বনগাঁ স্টেশন সংলগ্ন
বাবুপাড়ার বাড়িতে থাকেন
তরুণী ও তাঁর মা। তরুণী কবাডি খেলোয়াড়।তাঁর মা সেলাইয়ের কাজ
করে সংসার চালান। গোপালনগরের তাপস
মালির সঙ্গে ১১ মাস আগে
পরিচয় হয় খেলোয়াড় বার্বি সেনের মা তারা দেবীর।সম্প্রতি তারাদেবীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক আছে, এইঅভিযোগ তুলে তাপস মালির স্ত্রী শ্রাবন্তী স্থানীয়
কয়েকজন মহিলাকে সঙ্গে নিয়ে রবিবার দুপুরে তাঁদের
বাড়িতে চড়াও হন। চলে ভাঙ্গচুর। আলমারি, আসবাবপত্র-সহ ঘরের একাধিক সামগ্রী
ভাঙ্গচুর করা হয়। অভিযোগ, এরপর
তারাদেবীকে নগ্ন করে মারধর শুরু হয়।এই সময় বার্বি নিজের মাকে বাঁচাতে গেলে তাকেও নগ্ন
করে মারধরের পর চুল কেটে দেওয়া হয়।তাঁদের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এই অত্যাচারের ভিডিও তুলে ভাইরাল করে দেওয়া
হয়েছে বলেও অভিযোগ।সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই ভিডিও।এ নিয়ে পুলিশে অভিযোগ জানালে তাঁদের অ্যাসিড দিয়েপুড়িয়ে মেরে ফেলা হবে বলেও অভিযুক্তরা হুমকি
দিয়েছেন।গোটা ঘটনায় অভিযোগের তির সেন পরিবারের সদ্য
পরিচিত তাপস মালির স্ত্রী
শ্রাবন্তী মালির বিরুদ্ধে। এদিন রাতে তাঁরই বিরুদ্ধে বনগাঁ
থানায় অভিযোগ দায়ের করা হয়।

