স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ জুন: স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এক গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার।

ওই গৃহবধূর অভিযোগ, গতকাল রাতে তার স্বামী বাড়িতে ছিলেন না, হঠাৎই প্রতিবেশী এক যুবক তার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ওই গৃহবধূ চেঁচামেচি করতেই ছুটে আসে পরিবারের লোকজন, এরপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই যুবক। গতকাল রাতেই ওই গৃহবধূর পরিবার ওই প্রতিবেশীরা ওই যুবকের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ।

জানা যায়, ধৃত যুবকের নাম সরজিত বিশ্বাস। বৃহস্পতিবার অভিযুক্ত যুবকেকে রানাঘাট বিচারবিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় ওই গৃহবধূর পরিবারে এছাড়াও এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়।

