শিশুর গায়ে অ্যাসিড বা গরম জল জাতীয় কিছু ছুড়ে মারার অভিযোগ উঠলো প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, চাঞ্চল্য জগদ্দলে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ মার্চ: সাড়ে চার বছরের শিশু সন্তানের গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠলো প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছেন রবিবার বেলা একটা নাগাদ জগদ্দল থানার শ্যামনগর নিরঞ্জন সেন পল্লীতে। আক্রান্ত শিশু ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলার দিকে বাড়ির কুয়োতলায় খেলা করছিল ওই শিশু। অভিযোগ, প্রতিবেশী যুবক বিপ্লব দত্ত ওরফে মনকা দোতলার ছাদ থেকে গরম জল কিংবা অ্যাসিড ছুড়ে মারে ওই শিশুটিকে। পাশাপাশি শিশুর মা টুম্পা সরকারকেও বাঁশ দিয়ে হাতে মারে অভিযুক্ত বিপ্লবের মা অনিমা দেবী। এরপর আক্রান্ত অনিমা দেবী ও তার মেয়ে ব্যথায় চিৎকার করলে এলাকার বাসিন্দারা ছুটে এসে এই ঘটনার কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে। ক্ষিপ্ত জনতা অভিযুক্ত বিপ্লবকে ধরে ফেলে। উত্তেজিত জনতা বিপ্লবকে মারধর করে এবং স্থানীয় ক্লাবে আটকে রাখে। থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবক ও তার মাকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত যুবক ও তার মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

প্রসঙ্গত, মাস তিনেক আগে ওই শিশুর মায়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল অভিযুক্ত যুবক বিপ্লব এমন অভিযোগ করছেন প্রতিবেশীরা। তাদের দাবি, বার বার এরকম ঘটনা ঘটছে তাই এই বিপ্লব ও তার মাকে পাড়ায় আর থাকতে দেওয়া হবে না এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *