গোপালনগরে বালিকাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী দাদু

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ আগস্ট: প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক। তারপর ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ৬৮ বছরের বৃদ্ধর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার নওদা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই বালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সাইফুল্লা মুন্সি মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, গোপালনগরের নওদা এলাকায় ১২ বছরের বালিকাকে প্রলোভন দেখিয়ে গত আট মাস ধরে ধর্ষণ করেন সাইফুল্লা মুন্সি মন্ডল নামে এক বৃদ্ধা। অভিযোগ, সাইফুল্লা মুন্সি মন্ডল তাকে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে একাধিকবার ভয় দেখিয়ে ধর্ষণ করে। কাউকে বলে দিলে প্রাণে মারার হুমকি দেয়। পরবর্তীতে ওই বালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। জানাজানি হতেই ঘটনার বিবরণ জানিয়ে নির্যাতিতা ওই বালিকার পরিবার গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে গোপালনগর থানার নওদা এলাকার বাসিন্দা সাইফুল্লা মুন্সি মন্ডলকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারা এবং পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। সোমবার পুলিশ অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করে। সেখানে অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

নির্যাতিতার মায়ের দাবি, মেয়েকে ভয় দখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত সম্পর্কে প্রতিবেশী দাদু হয়। এত বড় সর্বনাশ করবে জীবনেও ভাবতেও পারিনি। উনার শাস্তি চাই, ফাঁসি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *