ইউক্রেনে আটকে দুর্গাপুরের নেহা, মেয়েক ফিরিয়ে আনার করুন অর্তি উদ্বিগ্ন পরিবারের

জয় লাহা, দুর্গাপুর, ২৪ ফেব্রুয়ারি: সকাল থেকেই দফায় দফায় হামলায় বিদ্ধস্ত ইউক্রেন। বোমার শব্দে ত্রস্ত গোটা দেশ। আর তাতে উদ্বেগে সেদেশে থাকা ভারতীয় নাগরিকদের পরিবার। এমনই এক ইউক্রেনে আটকে পড়া ছাত্রী নেহা খান। নেহা দুর্গাপুরের স্টিল টাউনশিপের টেগর এভিনিউ’য়ের বাসিন্দা। ইউক্রেনের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালের তৃতীয় বর্ষের ছাত্রী সে। গত কয়েকদিন থেকেই চিন্তিত তাঁর বাবা মা থেকে বোন সকলেই। আজকের পর আরও বেশি উদ্বিগ্ন। মোবাইলে ভিডিও কলে অনবরত কথা হচ্ছে পরিবারের সঙ্গে।

সেখানে বিধ্বংসী হামলার ছবিও পাঠাচ্ছে। নেহা জানান, “এখনও দু’বছর পড়াশোনা বাকি রয়েছে। কিন্তু কিভাবে দেশে ফিরব, সে বিষয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যে বেশ কয়েকটি এয়ারপোর্টে হামলা হয়েছে। এয়ারপোর্ট বন্ধ। পোল্যান্ড কিছুটা নিরাপদ। সেখানে যাওয়ার ভিসা দেওয়া হবে। কিন্তু সেখানে যাওয়া যাবে কিভাবে সেটাও চিন্তার বিষয়।”

নেহা এদিন ভিডিও কলের মাধ্যমে আরও জানান,
“পরিস্থিতি মতো সাইরেন বাজলে ট্যাঙ্কারে যাওয়ার ব্যবস্থা করেছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে তাদের আবাসনের নিচে বেশ কয়েকটি সুরঙ্গ করা হয়েছে। পরিস্থিতির অবনতি বুঝলে নিরাপত্তার জন্য সেখানে আশ্রয় নিতে বলা হয়েছে সকলকে। খাবারের সঙ্কট রয়েছে। সব মিলিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছি।”

এদিন নেহার বাবা ফিরোজ খান জানান, “আজকের ঘটনার পর আরও বেশি উদ্বিগ্ন। পরিবারের সকলে খুব চিন্তিত। ভারত সরকারের কাছে অনুরোধ মেয়েকে নিরাপদে ফিরিয়ে আনার ব্যাবস্থা করুক।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *