আমাদের ভারত, আরামবাগ, ২৮ আগস্ট: দ্বারকেশ্বর নদে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। ঘটনাস্থলে এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। ঘটনাটি ঘটেছে আরামবাগের দ্বারকেশ্বর নদে।তলিয়ে যাওয়া যুবকের নাম সোমেন পাল। পেশায় বাস কন্টাকটার। বাড়ি পূর্ব বর্ধমান জেলার বুলচাঁদ এলাকায়।
জানা গেছে, গতকাল দুপুরে তিন বন্ধু মিলে মদ্যপান করছিল নদীর ঘাটে। তারপর তিন বন্ধু মিলে দ্বারকেশ্বর নদীতে স্নান করতে নামে। সেই সময় একজন নদীতে তলিয়ে যায়। অপর দুই বন্ধু তা দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। খবর দেওয়া হয় এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের কর্মীদের।
এরপর দ্বারকেশ্বর নদে ডুবুরি নিয়ে তল্লাশি চালানো হয় কয়েক ঘন্টা। ২৪ ঘন্টা কেটে গেলেও তলিয়ে যাওয়া ওই যুবককে এখনো উদ্ধার করা যায়নি। গতকাল সন্ধ্যায় ওই দুই বন্ধুকে আটক করে আরামবাগ থানার পুলিশ। শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত ওই যুবকের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে এনডিআরএফ এর দল। ঠিক কোনও জায়গায় ডুবে যায় ওই যুবক, রবিবার সকালে সেই স্থানকে চিহ্নিত করার জন্য আটক হওয়া ওই দুইজনকে দ্বরকেশ্বর নদে নিয়ে যাওয়া হয়।

