জলবন্দি মনসুকা গ্রামের গর্ভবতী মহিলাকে হাসপাতালে পাঠালো এনডিআরএফ

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: শনিবার ঘাটাল ব্লকের জলবন্দি মনসুকা গ্রাম থেকে ২৩ বছর বয়সী রিঙ্কু দোলই নামে এক গর্ভবতী মহিলাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠাল এনডিআরএফ।

প্রশাসন সূত্রে জানা গেছে, সাত দিন ধরে মনসুকা এলাকা এখনও জলমগ্ন রয়েছে। জলের তলায় রয়েছে ওই এলাকার একাধিক গ্রাম। শনিবার সকালে খবর আসে মনসুকা গ্রামের ২৩ বছর বয়সী রিঙ্কু দোলই প্রসব যন্ত্রণায় ভুগছে, তাকে অবিলম্বে হাসপাতলে নিয়ে যাওয়ার প্রয়োজন। ঘাটাল থানায় ফোন করে এই খবর দেওয়া হয়। সেইমতো সকালেই এনডিআরএফের একটি টিম বোট নিয়ে ওই গর্ভবতী মহিলার বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়। ঘাটাল মহাকুমার বিভিন্ন ব্লকে জল কমতে শুরু করলেও ৭ দিন পরেও ঘাটাল ব্লকে জল যন্ত্রণার ছবিটা প্রায় একই রকম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *