নজরুলের গানের সুর বিকৃতিতে সামাজিক মাধ্যমে তোপ তসলিমার

আমাদের ভারত, ১৩ নভেম্বর:‘কারার ওই লৌহকপাট’ গানটির সুর বিকৃতি ও অবহেলায় সামাজিক মাধ্যমে তোপ দাগলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এটি পোস্ট করার দু’ঘন্টা বাদে সওয়া চারটেয় লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২০০, ২৩৫ ও ৩৯। মন্তব্যে প্রায় সকলেই সমর্থন করেছেন তসলিমাকে।

সোমবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “পিপ্পা সিনেমাটি দেখলাম। বলরাম সিং মেহতা রচিত আত্মকথার ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করেছেন রাজা মেনন। বলরাম সিং ভারতের সেনাবাহিনীতে ছিলেন উনিশশো’ একাত্তর সালে। তিনি যেভাবে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছেন, পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে সাহায্য করেছেন, সে কাহিনী তো আছেই, তার ভাই এবং বোনও কীভাবে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, সে কাহিনীও আছে পিপ্পাতে। সিনেমাটি সিনেমা হিসেবে অসাধারণ নয়। তথ্যের কিছু ভুল ত্রুটি নিয়েও সিনেমাটি, আমি বলবো, জরুরি একটি সিনেমা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর সিনেমা তৈরি হয়েছে বাংলাদেশে। সিনেমাগুলোয় মূলত দেখানো হয়েছে মুক্তিযোদ্ধারা কী করে স্বাধীন করেছেন দেশ। কিন্তু ভারতীয় সেনারা যদিও বাংলাদেশকে স্বাধীন করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন, ভারতীয় চিত্র পরিচালকরা এ নিয়ে উল্লেখযোগ্য কোনও সিনেমা নির্মাণ করেননি। পিপ্পার মতো সিনেমা আরও হওয়া উচিত, না হলে বাংলাদেশের ভারত বিরোধী লোক, যারা জানেই না মুক্তিযুদ্ধে ভারতের অবদান সম্পর্কে, তারা অন্তত ইতিহাস কিছুটা হলেও জানবে। বাংলাদেশের ইতিহাস বই থেকে তো ভারতীয় সেনাদের আত্মত্যাগের কথা উড়িয়ে দেওয়া হয়েছে।

পিপ্পা সিনেমায় কারার ওই লৌহ কপাট গানটি নিতান্তই অনুল্লেখযোগ্য গান হিসেবে ব্যবহার করা হয়েছে। গানটির সুর তো নষ্ট করা হয়েছেই, সম্পূর্ণ গাওয়াও হয়নি। গীতিকারের তালিকায় কাজী নজরুল ইসলামের নামও দেওয়া হয়নি। এত প্রতিবাদ হচ্ছে গানের সুর বিকৃতি নিয়ে, আমি অবাক হয়ে যাই এখনও পিপ্পা সিনেমার প্রযোজক, পরিচালক, সঙ্গীত পরিচালক কেউই কোনও বিবৃতি দিচ্ছেন না।”

নজরুল এআর রহমান আর তসলিমার ছবি পাশাপাশি এক ফ্রেমে বসিয়ে দিতে পার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *