অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮ মে:
রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনৈতিক পালাবদলের প্রথম থেকেই তাঁর সঙ্গে আছেন গোপীবল্লভপুরের ভূমিপুত্র তথা ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু। নয়াগ্ৰাম বিধানসভা থেকে পর পর তিন বার বিধায়ক নির্বাচিত হয়ে আসছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ফের বিপুল ভোটের ব্যাবধানে বিজেপি প্রার্থীকে হারিয়ে বিধায়ক হয়েছেন দুলাল মুর্মু।
আজ দুলাল মুর্মুকে বুধবার সংবর্ধনা জানাল নয়াগ্ৰাম ব্লকের বেড়াজাল ৯ নম্বর অঞ্চচল তৃণমূল এবং স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন ব্যবসায়ী সমিতি এবং অঞ্চল তৃণমূলের কর্মী সমর্থকরা বিধায়ক দুলাল মুর্মুর হাতে ফুলের তোড়া এবং উপহার তুলে দিয়ে সম্মানিত করেন। দুলাল মুর্মু এলাকার মানুষের সাথে থেকে উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি দেন।

