স্নেহাশীষ মুখার্জি, নদিয়া, ৫ এপ্রিল: একটি দেশি পিস্তল ও এক রাউন্ড তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে নবদ্বীপ ব্লকের অন্তর্গত বাবলারি সিদ্ধেশ্বরী পাড়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই যুবককে। এর পরই গ্রেপ্তার করে নবদ্বীপ থানার কর্মরত পুলিশ কর্মীরা। তারপর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল সহ একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ ভৌমিক, বাড়ি নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ঢাকা নগর কলোনি এলাকায়। মঙ্গলবার দুপুরে অস্ত্র আইনে মামলা রুজু করে ধৃতকে আদালতে পেশ করে পুলিশ।

