সিআরপিএফের জাতীয় একতা দিবস পালন

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১ নভেম্বর:
লৌহ মানব এবং ভারতরত্ন সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে সিআরপিএফ এর পক্ষ থেকে ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয় ঐক্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এজন্য সাইকেল র‍্যালি, বাইক র‍্যালি এবং রান ফর ইউনিট ইত্যাদি কর্মসূচি নেওয়া হয়েছিল। প্রতিটি কর্মসূচিতে আধিকারিক এবং জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছিল।

সোমবার সল্টলেকের সেক্টর ৩ সিআরপিএফের সদর কার্যালয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় একতা দিবস পালন করা হয়েছে। সিআরপিএফ জওয়ান এবং আধিকারিকরা জাতীয় ঐক্যের শপথ গ্রহণ করার পর আইপিএস নীতিন আগারওয়াল জাতীয় ঐক্য দিবস সম্পর্কে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস নীতিন আগারওয়াল, মহাপরিদর্শক মনোজ কুমার দুবে, কেন্দ্রীয় মহাপরিদর্শক আর এন এস বাহাদ সহ সিআরপিএফের অন্যান্য আধিকারিকেরাl

ভারতের ভিন্ন প্রান্তের মতো সোমবার জঙ্গলমহলের জেলাতেও জাতীয় ঐক্য দিবস উপলক্ষে রান ফর ইউনিটি কর্মসূচির আয়োজন করে। ট্যাঙ্গাশোলে অবস্থিত সিআরপিএফ ডি আই জি (অপারেশন) অফিস প্রাঙ্গন, ঝাড়গ্রামের ১৮৪ নম্বর ব্যাটালিয়ন, শালবনীতে অবস্থিত ২০৭ কোবরা বাহিনী এবং ২১২ নং (মহিলা) ব্যাটালিয়নের পক্ষ থেকে গত তিন দিন ধরে পদযাত্রা, বাইক র‍্যালি, সাইকেল র‍্যালি হয়।

২১২ নং (মহিলা) ব্যাটালিয়নের পক্ষ থেকে ৭৫ কিঃমিঃ বাইক র‍্যালির আয়োজন করা হয়। ট্যাঙ্গাশোলে ডি আই জি (অপারেশন) ডি এস আগরওয়াল এর নেতৃত্বে ম্যারাথন দৌড়, শালবনীতে ২০৭ নং ব্যাটেলিয়ানের পক্ষ থেকে একতা দৌড় অনুষ্ঠিত হয়। সব অনুষ্ঠানে সি.আর.পি.এফ. জওয়ানদের পাশাপাশি স্থানীয় মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *