জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস পালন মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: আজ ২০ আগস্ট রবিবার সকাল সাড়ে ৮টায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব কুসংস্কার বিরোধী পুরোধা পুরুষ, বিজ্ঞান আন্দোলনের অন্যতম পথিকৃৎ ড: নরেন্দ্র অচ্যুত দাভোলকারের হত্যার কারণে সর্বভারতীয় বিজ্ঞান সংস্থা (IPSN) কর্তৃক ঘোষিত জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড: দেবব্রত চ্যাটার্জি। স্বাগত বক্তব্য দেন সুকুমার সাহা, বক্তব্য রাখেন জেলা নেতৃত্ব সন্টু ওঝা, ড: বাবুলাল শাসমল, সুষমা প্রধান ও নন্দদুলাল ভট্টাচার্য। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব ড: বিভাস পন্ডা সহ বিজ্ঞান কেন্দ্রের নেতৃত্ব তপন পাল, রবীন ধর, অরূপ কুমার মাইতি, সুতপা দত্ত, প্রসেনজিৎ দত্ত, আলপনা দেবনাথ, অফিস সম্পাদক অঙ্কুর কুমার সেন এবং সুস্মিতা কুন্ডু, ইন্দ্রদীপ সিনহা ও অসীম ঘোষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *