ন্যাশনাল প্রেস ডে! “প্রচারমাধ্যমের মান অনেক নেমেছে“— মিহির গঙ্গোপাধ্যায়

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১৬ নভেম্বর: ভারতের সংবিধানে রয়েছে ‘বাকস্বাধীনতা, বাকস্বাধীনতার ও তথ্যের অধিকার’। দেশে প্রথম প্রেস কমিশনের সুপারিশে ভারতের সংসদ ১৯৬৬ খ্রিস্টাব্দের ৪ঠা জুলাই এক স্বশাসিত সংস্থা তৈরি করে। গঠিত হয় – ‘প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া’।

মূলত সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সংবাদের মান রক্ষা ও উন্নতি সাধনের লক্ষ্যেই গঠিত হয় সংস্থাটি। ওই বছরই ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে সংস্থাটি। দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর জাতীয় প্রেস দিবস উদযাপিত হয়।

কলকাতায় এখনও সক্রিয় ও প্রবীন সাংবাদিকদের অন্যতম মিহির গঙ্গোপাধ্যায়। ছয় দশক ধরে সংবাদপত্রের সঙ্গে জড়িত থাকার অভিজ্ঞতার ভিত্তিতে এই প্রতিবেদককে বললেন, “একসময় গোটা ছয় কাগজ পড়তাম। এখন একটা কাগজ পড়ি। প্রচারমাধ্যমের মান অনেক নেমেছে। তথ্যের চেয়ে চটকের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। সোর্সের সঙ্গে সাংবাদিকদের যোগাযোগের গভীরতা এখন তলানিতে এসে ঠেকেছে। তথ্য যাচাই করার আগ্রহ কমে গিয়েছে। বোঝাবুঝির অভাব পরিলক্ষিত হচ্ছে নানা স্তরে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *