জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: পশ্চিম মেদিনীপুরের আদালত গুলিতে আজ শনিবার জাতীয় লোক আদালত কর্মসূচিতে প্রায় তিন হাজার মামলার নিষ্পত্তি করা হয়েছে।

স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে দেশ জুড়ে এদিন জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। তারই অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর কোর্ট, ঘাটাল, গড়বেতা, দাঁতন সহ প্রতিটি কোর্টে জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় লোক আদালত বসে। মেদিনীপুর সদর আদালতে জেলা জর্জ সৌমেন্দ্রনাথ আদালতগুলোতে প্রায় ৮ হাজার মামলার মধ্যে ৩ হাজার মামলার নিষ্পত্তি হয়। প্রায় ৯ কোটি টাকার অধিক বকেয়া আদায় করা হয়।

