আমাদের ভারত, ৬ এপ্রিল: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উৎপাদনে জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ায় টুইটারে হর্ষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বিকেলে তিনি লিখেছেন, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বিদ্যুৎ উৎপাদনে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। এর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি দেশের পিএলএফ (প্ল্যান্ট লোড ফ্যাক্টর) ক্রমপর্যায়ে শীর্ষস্থান অর্জন করেছে। বক্রেশ্বর টিপিএস প্রথম স্থান দাবি করেছে, সাঁওতালডিহি তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং সাগরদিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্র যথাক্রমে দ্বিতীয় এবং পঞ্চম স্থানে রয়েছে। রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়!”

