জলপাইগুড়িতে জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে পোস্ট অফিস থেকে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ আগস্ট: স্বাধীনতা দিবসে অমৃত মহোৎসবকে কেন্দ্র করে ‘হর ঘর তিরঙ্গা’ স্লোগান তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতি বাড়িতে জাতীয় পতাকা লাগানোর আবেদন করেছেন তিনি। সেই লক্ষ্যে এবার জাতীয় পতাকা বিক্রি করার উদ্যোগ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার।

বুধবার জলপাইগুড়ি বড় পোস্ট অফিসে ক্যাম্প করে ২৫ টাকা করে জাতীয় পতাকা বিক্রি করা শুরু হয়েছে। জাতীয় পতাকার পাশাপাশি এদিনের ক্যাম্প থেকে বোতল ভর্তি গঙ্গা জলও বিক্রি করা হয় ত্রিশ টাকা করে। এছাড়া পোস্ট অফিসের একাধিক সুযোগ সুবিধা, আধারের সঙ্গে মোবাইল নম্বরের সংযোগ করা হচ্ছে। এদিন জাতীয় পতাকা কিনতে দেখা গেল অনেককে।

জলপাইগুড়ি বড় পোস্ট অফিসের মার্কেটিং এক্সকিউটিভ শান্তুনু বিশ্বাস বলেন, “কেন্দ্র সরকারের উদ্যোগে হর ঘর তিরঙ্গা লক্ষ্য নিয়ে জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে। সঙ্গে কেন্দ্র সরকারের বিধিন্ন প্রকল্প তুলে ধরা হচ্ছে ক্যাম্প থেকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *